19 May 2013
Loading
 

প্রচ্ছদ

জাতীয়

বাণিজ্য

খেলাধুলা

তথ্যপ্রযুক্তি

শিক্ষা

বিনোদন

সাহিত্য-সংস্কৃতি

ঐতিহ্য

পর্যটন

প্রবাসের সংবাদ এক্সক্লুসিভ সংগঠন সংবাদ মুক্তিযুদ্ধ আর্কইভস
শিরোনাম: বহুল আলোচিত অ্যাডভোকেট শামসুল ইসলাম হত্যা মামলায় পুত্র মুন্নাসহ ৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন         সিলেট সিটির মেয়র পদে বৈধ প্রার্থী ৫ জন: হলফ নামায় কার কি পেশা যোগ্যতা কত সম্পদ         ঘূর্ণিঝড় মহাসেনের কারনে ১৮ দলীয় জোটের ১৯ মে‘র হরতাল প্রত্যাহার         বরগুনা-ভোলায় মহাসেনের আঘাত, নিহত ৪         পটুয়াখালীতে প্রথম আঘাত মহাসেনের, ঘরবাড়ি বিধ্বস্ত        
Bread Crumbs

2012-08-08 06:42:39

সুরঞ্জিতের ফতোয়া : বিসমিল্লাহ বলে বলির মাংস খাওয়া জায়েজ

সিলেটনিউজ২৪.কম

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার কর্মিসভা ও ইফতার মাহফিল ছিল স্থানীয় শাহেদ আলী উচ্চ বিদ্যালয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। কর্মিসভা শেষে নেতাকর্মীরাসহ এলাকার লোকজন ইফতারের জন্য বসলে জানাজানি হয় বলি দেয়া খাসির মাংস পরিবেশন করা হয়েছে।

এতে অনেকেই ইফতার মাহফিল ত্যাগ করে চলে যান। একই অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিউর রহমান ও আল-আমিন চৌধুরীর নেতৃত্বে একাংশের নেতাকর্মী-সমর্থকরা বয়কট করেন।

এ সময় সুরঞ্জিত সেন রোজাদার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বসেন, বলির মাংস হোক আর যাই হোক, বিসমিল্লাহ বলে খাওয়া জায়েজ আছে’।

সুরঞ্জিতের এ ঘোষণার পর স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।মঙ্গলবার দিনভর এ নিয়ে শাল্লা সদরসহ গ্রামাঞ্চলে আলোচনা-সমালোচনা হয়। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আল-আমিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমরা শুনেছি, খাসি বলি দেয়া হয়েছে শুনে অনেক রোজাদার ইফতার মাহফিল ত্যাগ করেন। দাওয়াত পাইনি বলে আমরা তা বয়কট করেছি।সূত্র:আমারদেশ।

Advertisement

এক্সক্লুসিভ-এর সর্বশেষ খবর

প্রচ্ছদ জাতীয় বাণিজ্য খেলাধুলা তথ্যপ্রযুক্তি শিক্ষা বিনোদন সাহিত্য-সংস্কৃতি ঐতিহ্য পর্যটন প্রবাসের সংবাদ এক্সক্লুসিভ সংগঠন সংবাদ মুক্তিযুদ্ধ আর্কইভস
Editor: Khaled Ahmed, SylhetNews24.com SNC Limited. Shah Forid Road. 30/3, Jalalabad R/A. Sylhet-3100. Bangladesh. Cell: +88 01711156789, +88 01611156789,
e-mail: sncltd2011@gmail.com, syl.khaled@gmail.com Executive Editor: Mohammad Serajul Islam. cell:+88 01712 325665
All right ® reserved by SylhetNews24.com    Developed by Incitaa e-Zone Ltd.