19 May 2013
Loading
 

প্রচ্ছদ

জাতীয়

বাণিজ্য

খেলাধুলা

তথ্যপ্রযুক্তি

শিক্ষা

বিনোদন

সাহিত্য-সংস্কৃতি

ঐতিহ্য

পর্যটন

প্রবাসের সংবাদ এক্সক্লুসিভ সংগঠন সংবাদ মুক্তিযুদ্ধ আর্কইভস
শিরোনাম: বহুল আলোচিত অ্যাডভোকেট শামসুল ইসলাম হত্যা মামলায় পুত্র মুন্নাসহ ৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন         সিলেট সিটির মেয়র পদে বৈধ প্রার্থী ৫ জন: হলফ নামায় কার কি পেশা যোগ্যতা কত সম্পদ         ঘূর্ণিঝড় মহাসেনের কারনে ১৮ দলীয় জোটের ১৯ মে‘র হরতাল প্রত্যাহার         বরগুনা-ভোলায় মহাসেনের আঘাত, নিহত ৪         পটুয়াখালীতে প্রথম আঘাত মহাসেনের, ঘরবাড়ি বিধ্বস্ত        
Bread Crumbs

2012-08-06 02:26:00

মন্ত্রীদের কোন্দলের কারণে প্রশাসন এমসি কলেজ ছাত্রবাস পুড়ানোর সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করছেনা--হান্নান শাহ

স্টাফ রিপোর্টার

সিলেটনিউজ২৪.কম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি‘র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর বাসার সামনে গাড়ি পোড়ানো মামলায় বিএনপি কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হলেও

এমসি কলেজ ছাত্রাবাস দলীয় কর্মীরা প্রকাশ্যে উল্লাস করে পুড়িয়ে দিলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, মন্ত্রীদের কেউ কেউ এখানে এসে কান্নাকাটি করলেও আবার কেউ জড়িতদের গ্রেফতারের কথা বললেও শত বছরের ঐতিহ্য পোড়ানোর বিরুদ্ধে তারা কেউ কার্যকর কোনো পদক্ষেপ নেননি। 

এসময় তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে ছাত্রাবাসটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নেবো।

রোববার দুপুরে পোড়ানো এমসি কলেজের ছাত্রাবাস পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী। 

আ.স.ম হান্নান শাহ বলেন,দেশকে এগিয়ে নিতে প্রথমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে।যে দেশের ছাত্ররা তাদের ছাত্রাবাস পুড়িয়ে ফেলে সেই সে দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কি ভাবে হবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন একটি বাস পুড়ানোর মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, কিন্তু দলীয় নেতা কর্মী হওয়ার কারণে ঐতিহ্যবাহী ছাত্রবাস পুড়ানোর কোন বিচার হচ্ছে না।

শিক্ষামন্ত্রী নিজেকে সফল শিক্ষামন্ত্রী দাবী করলেও তিনি তার দলের সন্ত্রীসাদের গ্রেফতার করতে পারছেন না। মন্ত্রীদের কোন্দলের কারণে সিলেট এমসি কলেজ ছাত্রবাস পুড়ানোর সাথে জড়িত সরকার দলের সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছেনা প্রশাসন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রা সচিব শমশের মুবীন চৌধুরী (বীর বিক্রম) বলেন, এই সরকার যেসব মানবতা বিরোধী কাজ করছে তার বিচার একদিন হবে। দেশে বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে যারা অরাজকতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায় তাদের কিছুতেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, এখন মন্ত্রীদের করণে তদন্ত বাঁধা গ্রাস্থ হচ্ছে, করাণ তারা তাদের দলের নেতা কর্মীদের বাঁচাতে চাইছেন। তিনি বলেন, শুধূ কাঁদলে হবে না নিজ দলের সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। তা নাহলে সিলেটবাসী তাদের বিচার করবে।

নেতৃবৃন্দ রোববার সিলেটের ঐতিজ্যবাহি এমসি কলেজ ছাত্রবাস পরির্দশন কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম,

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, ভৈরব পৌরসভার মেয়র শাহীন আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী,

প্রচার সম্পাদক ওমর আমরাফ ইমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিদ্দিকুর রহমান সাইস্থা, আব্দুস সামাদ তুহেল, সুজন খাঁন, আব্দুর রকিব চৌধুরী, সুযেল আহমদ চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ।

Advertisement

জাতীয়-এর সর্বশেষ খবর

প্রচ্ছদ জাতীয় বাণিজ্য খেলাধুলা তথ্যপ্রযুক্তি শিক্ষা বিনোদন সাহিত্য-সংস্কৃতি ঐতিহ্য পর্যটন প্রবাসের সংবাদ এক্সক্লুসিভ সংগঠন সংবাদ মুক্তিযুদ্ধ আর্কইভস
Editor: Khaled Ahmed, SylhetNews24.com SNC Limited. Shah Forid Road. 30/3, Jalalabad R/A. Sylhet-3100. Bangladesh. Cell: +88 01711156789, +88 01611156789,
e-mail: sncltd2011@gmail.com, syl.khaled@gmail.com Executive Editor: Mohammad Serajul Islam. cell:+88 01712 325665
All right ® reserved by SylhetNews24.com    Developed by Incitaa e-Zone Ltd.