19 May 2013
Loading
 

প্রচ্ছদ

জাতীয়

বাণিজ্য

খেলাধুলা

তথ্যপ্রযুক্তি

শিক্ষা

বিনোদন

সাহিত্য-সংস্কৃতি

ঐতিহ্য

পর্যটন

প্রবাসের সংবাদ এক্সক্লুসিভ সংগঠন সংবাদ মুক্তিযুদ্ধ আর্কইভস
শিরোনাম: বহুল আলোচিত অ্যাডভোকেট শামসুল ইসলাম হত্যা মামলায় পুত্র মুন্নাসহ ৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন         সিলেট সিটির মেয়র পদে বৈধ প্রার্থী ৫ জন: হলফ নামায় কার কি পেশা যোগ্যতা কত সম্পদ         ঘূর্ণিঝড় মহাসেনের কারনে ১৮ দলীয় জোটের ১৯ মে‘র হরতাল প্রত্যাহার         বরগুনা-ভোলায় মহাসেনের আঘাত, নিহত ৪         পটুয়াখালীতে প্রথম আঘাত মহাসেনের, ঘরবাড়ি বিধ্বস্ত        
Bread Crumbs

2012-07-14 01:21:47

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ’ডে উদযাপন করতে গিয়ে এক ছাত্রের সলিল সমাধি

সংবাদদাতা

সিলেটনিউজ২৪.কম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ’ডে উদযাপন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম শরিফুল ইসলাম সমি। সে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের লেভেল-২, সেমিস্টার-২ এর ছাত্র।

শরিফুলের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানোয়া গ্রামে। তার পিতার নাম কবির হোসেন। ক্যাম্পাস সূত্র জানায়, বৃহস্পতিবার ছিল বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১ম ব্যাচের র‌্যাগ ডে ও বিদায়ী অনুষ্ঠান।এ উপলক্ষে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শহীদুল্লাহ তালুকদার ছাড়াও ওই অনুষদের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা যোগ দেয়-আনন্দ অনুষ্ঠানে। নাচ’ গান ও রংয়ের ছোঁড়াছুঁড়িতে মেতে উঠে তারা। তাদের সাথে ফিশারিজ অনুষদের ছাত্র শরীফুলও যোগ দেয়। নাচ’ গান শেষ করে সবাই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে গোসল করার জন্য যায়। সেখানেই পানিতে ডুবে মারা যায় শরিফুল।

প্রথমে তার ডুবে যাওয়ার বিষয়টি কেউই টের পায়নি।প্রায় ৩০ মিনিট পর বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন জানান, ছাত্রটির লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ছেলেটির মা-বাবাকে জানানো হয়েছে। তারা আসার পর লাশ তাদের হাতে তুলে দেয়া হবে।র‌্যাগডে তে শরিফুল ছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

Advertisement

শিক্ষা-এর সর্বশেষ খবর

প্রচ্ছদ জাতীয় বাণিজ্য খেলাধুলা তথ্যপ্রযুক্তি শিক্ষা বিনোদন সাহিত্য-সংস্কৃতি ঐতিহ্য পর্যটন প্রবাসের সংবাদ এক্সক্লুসিভ সংগঠন সংবাদ মুক্তিযুদ্ধ আর্কইভস
Editor: Khaled Ahmed, SylhetNews24.com SNC Limited. Shah Forid Road. 30/3, Jalalabad R/A. Sylhet-3100. Bangladesh. Cell: +88 01711156789, +88 01611156789,
e-mail: sncltd2011@gmail.com, syl.khaled@gmail.com Executive Editor: Mohammad Serajul Islam. cell:+88 01712 325665
All right ® reserved by SylhetNews24.com    Developed by Incitaa e-Zone Ltd.