2013-03-16 13:02:07
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাংচুর,সাংবাদিকদের ওপর হামলা,নগরীর বিভিন্ন দোকানপাট ও মার্কেটে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে এসেছেন সিলেটের ব্যবসায়ীর।
শনিবার ঠিক১০টায় তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেলেন নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও বিপনী বিতানের সামনে।সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে নগরীর আম্বরখানা থেকে শুরু হওয়া এই মানববন্ধন মধুবন মার্কেট পর্যন্ত বিস্তৃত ছিল
* সময় নিয়ে দুই মত: দুই ব্যবসায়ীর কথা কাটাকাটি
বিস্তারিত
2013-01-31 00:04:26
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে বুধবার বিকেলে নগরীর হোটেল নির্ভানা ইন-এ ‘মিট দ্যা প্রেস’-এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. তৌফিক রহমান বলেন, ব্যক্তিগত কোন স্বার্থ নিয়ে এটি গঠিত হয়নি।
কারো প্রতিপক্ষ হিসেবেও নয়। বরং ব্যবসায়ীদের সহযোগিতার জন্য এবং ব্যবসায়ী ও সরকারের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করতেই মেট্রোপলিটন চেম্বার প্রতিষ্ঠা করা হয়েছে।
বিস্তারিত
2013-01-15 02:23:01
বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক্স লি: (বিইডিএল)‘র পক্ষে থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাস্থ ১নং মির্জাপুর ইউনিয়নে গরীব দুস্থ অসহায় শীতার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কোম্পানীর চেয়ারম্যান ফয়ছল আহমদ চৌধুরীর পক্ষে গণসংযোগ কর্মকর্তা শাব্বির আহমদ মুন্না।
বিস্তারিত
2012-12-14 02:23:29
দেশকে এগিয়ে নিতে কর আদায়ে গুরুত্ব দিতে হবে। আয়কর আদায়ের জন্য কর কর্মকর্তাদের দক্ষ হতে হবে। এজন্য সেমিনার, ওয়ার্কসপ সহ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাই সিলেটে একটি প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বৃহস্পতিবার দুপরে সিলেট কর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে অর্থমন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।
বিস্তারিত
2012-11-23 02:12:54
বেকারত্ব সমস্যা বাংলাদেশের অন্যতম সমস্যা। যেসব যুবক বিদেশে চাকুরীর সন্ধানে যাচ্ছে যোগ্যতা থাকলেও টেকনিক্যাল দক্ষতার অভাবে তারা অত্যন্ত স্বল্প বেতনে চাকুরী করছে। এদের বড় একটি অংশ সিলেটের।
দেশের বেকার যুবকদের কর্মশক্তি বাড়ানোর লক্ষে সিটি এন্ড গিলডস এর আওতাভূক্ত একটি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলা হচ্ছে।
বিস্তারিত
2012-11-12 02:00:13
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি ফারুক আহমদ মিসবাহ’র বিরুদ্ধে উথ্থাপিত নানা দুর্নীতি তদন্তে প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে তাকে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করেছে বাণিজ্য মন্ত্রনালয়।
রোববার মন্ত্রনালয়ের উপ-সচিব নাজমুল আহসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ করেন তাহমিন আহমদ
বিস্তারিত
2012-10-09 08:06:28
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’তে (এফবিসিসিআই) প্রতিনিধি প্রেরণকে কেন্দ্র করে সিলেট চেম্বার অব কমার্সের পরিচালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ উঠেছে, কিছু সংখ্যক পরিচালক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোর্ডের সভার সিদ্ধান্ত উপেক্ষা করে এফবিসিসিআই-য়ে পাঁচ জন প্রতিনিধির নাম প্রেরণ করেছেন।
সোমবার এ নিয়ে চেম্বারের সভায় পরিচালকদের মধ্যে ব্যাপক বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পরিচালকদের চাপের মুখে সভা বাতিল করা হয়।
বিস্তারিত
2012-09-28 00:18:34
সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ৬৪তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ শাখার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
বিস্তারিত
2012-09-11 01:20:23
‘অগ্রণী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদ ভবিষ্যত গড়ুন’ এই প্রতিপাদ্য নিয়ে আমানত সংগ্রহ অভিযান ও গ্রাহক সেবা মাস উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড সালুটিকর শাখার গ্রাহক বৃন্দের সাথে মতবিনিময় সভা সোমবার শহরতলীর সালুটিরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
2012-09-10 21:43:17
সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আব্দুল মালিক বলেছেন, টিআইএন সার্টিফিকেট আনতে গেলে এখন থেকে কোন ব্যক্তিকে হয়রানী করা হবে না। তবে যারা সার্টিফিকেট আনতে যাবেন তারা অবশ্যই কর্মরত অফিসারদের কাছে সরাসরি যাবেন। কোন প্রতারকের আশ্রয় নেবেন না।
সিলেট চেম্বারের নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত